• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা

Reporter Name / ২৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে উপজেলার ভাবিচা ইউনিয়নের রাউতাড়া প্রাথমিক বিদ্যালয়ে মেলার উদ্বোধন করা হয়। দুপুরে উপজেলা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভাবিচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম কামরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঘাসফুল এনজিওর সমৃদ্ধ কর্মসূচির সমন্বয়কারী কহিনুর ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জাকির হোসেন প্রমূখ।
আলোচনা সভার আগে প্রধান অতিথি উন্নয়ন মেলায় অংশগ্রহণ করা ৫ টি স্টল পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, ঘাসফুল এনজিওর সমৃদ্ধি কর্মসূচি সমাজের সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করে যাবে।
আলোচনা সভা শেষে উন্নয়ন মেলায় অংশগ্রহণ করা স্টল, ৫ জন শ্রেষ্ঠ প্রবীন, ৫ জন শ্রেষ্ঠ সন্তান, বিশিষ্ট সাংবাদিক হিসেবে যায়যায়দিন প্রতিনিধি শাহজাহান শাজু, ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ক্রীড়া সংগঠক সিরাজুল ইসলাম এবং দেশীয় খেলাধুলার ৫৭ টি ইভেন্টে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd