• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিংড়ায় শুকাশ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ রাজু আহমেদ, আলোচনায় উন্নয়ন-জনসম্পৃক্ততা

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী শিক্ষিকার মৃত্যু

Reporter Name / ২৬২ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারী-ডোমার আঞ্চলিক সড়কের হরতকিতলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ডোমার ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মারুফা বেগম (৪৫)। বুধবার (২৭ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ওমর ফারুক স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নীলফামারী থেকে ডোমারের উদ্দেশ্যে ফিরছিলেন। পথে হরতকিতলায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারুফা বেগম মারা যান। গুরুতর আহত অবস্থায় ওমর ফারুককে স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন।

হঠাৎ এ মৃত্যুতে স্তম্ভিত হয়ে পড়েন ওমর ফারুক। কিছুক্ষণ আগেই যে প্রিয়তমা স্ত্রীকে সঙ্গে নিয়ে পথ চলছিলেন, চোখের নিমিষেই তাকে হারাতে হলো। এ ঘটনায় পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মারুফা বেগম দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, শিক্ষকতার পাশাপাশি ওমর ফারুক ডিমলার মুগ্ধ অটো হোন্ডা শোরুমের মালিক হিসেবেও সুপরিচিত। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনা তাকে ভীষণভাবে ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd