• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

নীলফামারীর ডিমলায় যুব প্রতিনিধিদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

Reporter Name / ৩৬৭ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

মোঃ রায়হান পারভেজ নয়ন, ডিমলা নিলফামারী

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সোমবার, ১৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন যুব সংগঠন, ছাত্র-যুব প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ডিমলার উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে শিক্ষার প্রসার, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক অপরাধ ও মাদক প্রতিরোধ, হানাহানি ও মারামারি বন্ধ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ এবং খেলাধুলার প্রসার বিষয়ে অংশগ্রহণকারীরা খোলামেলা মতামত তুলে ধরেন। তরুণ প্রজন্মকে দেশের মূলধারার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

ছাত্র-যুব প্রতিনিধিরা এসময় স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার কার্যকর সমাধানের প্রস্তাবনা দেন। তারা বলেন, সঠিক দিকনির্দেশনা, সুযোগ এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে যুবসমাজ ডিমলা তথা সমগ্র দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরুণদের উত্সাহ ও অংশগ্রহণের প্রশংসা করে বলেন— “প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগেই একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ ডিমলা গড়ে তোলা সম্ভব। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমেই এই লক্ষ্য অর্জন করা যাবে।”

সভায় আরও উল্লেখ করা হয়, যুবসমাজ হলো দেশের চালিকাশক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই প্রশাসন সর্বদা তরুণদের পাশে থাকবে এবং যেকোনো ইতিবাচক ও গঠনমূলক কাজে সর্বাত্মক সহযোগিতা করবে।

প্রাণবন্ত এই মতবিনিময় সভা ডিমলার তরুণ সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। উপস্থিত সবার প্রত্যাশা, এ সভা থেকে নেওয়া প্রতিশ্রুতি ও সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ডিমলার সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে এবং একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও আধুনিক উপজেলার পথে ডিমলা এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd