• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

নেত্রকোণা সরকারি কলেজের বিতর্ক উৎসবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন

Reporter Name / ৪১ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণা সরকারি কলেজের বিতর্ক উৎসব–২০২৬ উপলক্ষে আন্তঃবিভাগীয় ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) কলেজের মাল্টিমিডিয়া কনফারেন্স রুমে প্রাণবন্ত পরিবেশে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাইনাল বিতর্কের প্রস্তাবনা ছিল— “কঠোর আইন নয়, বরং সামাজিক সচেতনতাই অপরাধমুক্ত সমাজ গঠনের একমাত্র চাবিকাঠি।” এ বিষয়ে যুক্তি, পাল্টা যুক্তি ও তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করে ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিতার্কিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ফাইনাল বিতর্ক প্রতিযোগিতাটি উপভোগ করেন। পরে বক্তব্যে তিনি যুক্তিনির্ভর চিন্তাশক্তি বিকাশ এবং সত্য ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চা আরও বিস্তৃত করতে বিতর্ক ক্লাবের কার্যক্রম জোরদার ও এর প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রাণবন্ত ফাইনাল বিতর্কে ইংরেজি বিভাগকে পরাজিত করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও শ্রেষ্ঠ বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নেত্রকোণা সরকারি কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানকে কৃতজ্ঞতাপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানের মূল বার্তায় বলা হয়— “আমরা গড়বো, যুক্তিতে লড়বো—সত্যে, জ্ঞানে, তত্ত্বে নিজেকে, দেশকে সমৃদ্ধ করবো।”
বিতর্ক উৎসবের মাধ্যমে যুক্তির আলোয় আলোকিত হোক তারুণ্য এবং বিতর্কচর্চার মধ্য দিয়ে গড়ে উঠুক সত্যসন্ধানী ও যুক্তিবাদী প্রজন্ম—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd