• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকায় Regenexx Pain Solution-এর যাত্রা শুরু, আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত নেত্রকোনায় ৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ ৪ চোরাকারবারি আটক নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ বান্দরবান জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ইয়াতিম-অসহায়ের অধিকার রক্ষা ও ব্যবসায় নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান: চুনতীর সীরাতুন্নবী মাহফিলে বক্তারা ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত জীবন সংগ্রামে ঝুঁকি নিয়ে গাছ ঝুরে চলছে জলিলের জীবিকা সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ শুরু

নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ শুরু

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

​হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি;

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের বাজার এলাকায় সরকারি জায়গা ও পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা পরিষদ। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে জেলা পরিষদের নির্দেশে এই উচ্ছেদ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
​জেলা পরিষদ সূত্রে জানা যায়, সরকারি জায়গার ওপর নির্মিত ভবনটির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা জেলা প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের পূর্বানুমোদন নেওয়া হয়নি। ভবনটির নিচের অংশ সরাসরি পুকুরের পানির ওপর পিলারের সাহায্যে নির্মাণ করা হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া এই অবৈধ স্থাপনার কারণে বাজারের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
​উচ্ছেদ অভিযান ও ভবন ভাঙার কার্যক্রম পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু বলেন, “জেলা পরিষদের জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা কার্যক্রম পরিচালনা করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের অনুমোদন প্রয়োজন। এই স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।”
​ভবনটির ঝুঁকির দিক তুলে ধরে তিনি আরও বলেন, “স্থাপনাটির ওপরের অংশের যেমন কোনো অনুমোদন নেই, তেমনি এর নিচের অংশ পুকুরের ওপর সম্পূর্ণ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আইন অনুযায়ী ভেঙে দেওয়া হচ্ছে।”
​সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা ভবনটির ওপরের অংশের বিভিন্ন স্থাপনা অপসারণের কাজ শুরু করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ভবনটির দুইতলার অবৈধ অংশ অপসারণ করা হচ্ছে। পরবর্তীতে আইন ও বিধিবিধান অনুসরণ করে পর্যায়ক্রমে স্থাপনাটির অন্যান্য অবৈধ অংশের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
​উচ্ছেদ অভিযান চলাকালে কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
​এদিকে প্রশাসনের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, পুকুরের ওপর স্থাপনাটি নির্মাণের পর থেকেই বাজারের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছিল। সরকারি জায়গা এবং জলাশয় রক্ষায় অনুমোদনহীন এমন স্থাপনার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখার জোর দাবি জানান এলাকাবাসী। স্থানীয়দের মতে, কেবল উচ্ছেদই নয়, সরকারি সম্পত্তি ও জলাশয় রক্ষায় ভবিষ্যতে যাতে কেউ অনুমোদন ছাড়া এ ধরনের কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd