• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

প্রয়াত বিএনপি নেতা শেখ কামাল আলীর কবর জিয়ারত করলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ

Reporter Name / ৩৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক প্রয়াত শেখ কামাল আলীর কবর জিয়ারত করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য কয়ছর এম আহমদ। তিনি বলেন, বিএনপির জন্য নিবেদিতপ্রাণ, লুদরপুর (দক্ষিণপাড়া) জামে মসজিদের মোতাওয়াল্লী শেখ কামাল আলীর মৃত্যুতে আমরা শোকাহত। মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত কবর জিয়ারতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। কয়ছর এম আহমদ মরহুম শেখ কামাল আলীর ছেলে- মেয়েকে বুকে জড়িয়ে ধরে শান্তনা দেন। তিনি মরহুমের পরিবারকে ধৈর্য ধরার জন্য বলেন।

প্রকাশ থাকে যে, ৮ আগস্ট ২০২৫ ইং শুক্রবার দুপুরে কামাল আলী ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সবার বক্তব্য একটাই, শেখ কামাল আলী একজন খাঁটি ধার্মিক, সৎ ও আদর্শবান লোক ছিলেন। সবাই মরহুমের রুহের মাগফেরাত কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd