• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

বটিয়াঘাটায় সাংবাদিক আরিফুজ্জামান দুলুর সংবাদ সম্মেলন

Reporter Name / ১৫৪ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা

সাংবাদিক মো. আরিফুজ্জামান দুলু গত ১ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে সৎ ও নিষ্ঠার সঙ্গে জাতীয় দৈনিক আমার দেশ, দৈনিক খুলনা গেজেট এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকায় সাংবাদিকতা করে আসছি। আমার এ পেশাগত ভূমিকার বিষয়ে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনসমূহ ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অবগত।”তিনি অভিযোগ করে বলেন, “সম্প্রতি মর্নিং ভয়েজ নামক একটি অনলাইন পত্রিকা আমাকে জড়িয়ে একটি ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং আমার ও আমার পরিবারের সামাজিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্মানকে প্রশ্নবিদ্ধ করেছে। উক্ত সংবাদের পূর্বে আমার বক্তব্য নেওয়া হয়নি কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালারও লঙ্ঘন।”
তিনি বলেন, “আমি উক্ত মিথ্যা, মনগড়া এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে, সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন সঠিক তথ্য যাচাই না করে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd