• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ফার্মেসীকে জরিমানা পাবনায় কর্মরত অবস্থায় নিহত ১৩ সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবার পেল ৮ লাখ টাকা করে অনুদান সিংগাইরে স্কুলছাত্রী মারিয়ার মৃত্যুর হত্যা মামলা: ময়নাতদন্তে আত্মহত্যা, জেল খাটলেন শিক্ষক ও সাংবাদিক যুক্তরাজ্যে বিশ্বনাথ ওয়েল ফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ বলিবাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১২ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা কর্মস্থল ছেড়ে মধুপুরে ২৩ শিক্ষক: ছুটির বিধি লঙ্ঘন ও হাজিরায় গরমিল সিংগাইরে কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল ও স্বেচ্ছাচারিতার অভিযোগ, এলাকায় তোলপাড়! তরুণ জনগোষ্ঠী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মানবসম্পদ- শিক্ষামন্ত্রী গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস

বাগেরহাটের মোংলায় ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতা

Reporter Name / ২০৩ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

 

মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগ

বাগেরহাটের মোংলায় ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। শুক্রবার সকাল (১৩ জুন) থেকে মোংলা বন্দর জেটির প্রধান গেইটে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি। যা বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। মোংলা বন্দরে আগত বিদেশী বাণিজ্যিক জাহাজের নাবিক ও বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। এছাড়া বিদেশী জাহাজের নাবিকদের এ ভাইরাসের প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।

বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরে বিশেষ সর্তকতামুলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোংলা বন্দর জেটিতে প্রবেশে হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা ও মাস্কের ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে। এছাড়া আগামী ১৫ জুন অফিস খুলছে, সেক্ষেত্রে সকলকে করোনার বিধি নিষেধ মেনে চলার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বন্দর হাসপাতাল থেকেও সর্তকতা জারি করা হয়েছে। কারো মধ্যে কোন করোনার লক্ষণ দেখা দিলে হাসপাতালের বিশেষ দুইটি নম্বরে যোগাযোগ করতে বলে হয়েছে। এছাড়া বর্তমানে মোংলা বন্দরে আমদানী-রফতানী একেবারেই স্বাভাবিক রয়েছে। জেটিতে লোডিং-আনলোডিং হচ্ছে, আমদানী-রফতানীকারকেরা বন্দরে আসছেন তাদের পণ্য লোড-আনলোড করার জন্য।

এছাড়াও বন্দরের ফেয়ারওয়েসহ বিভিন্ন পয়েন্টে থাকা বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd