• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

বিশ্বনাথে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগে মামলা

Reporter Name / ৩৪৫ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

 

মোঃ আব্দুল্লাহ, বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে ওমর ফারুক (১৮) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন তার পিতা উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর ভাটগাঁও গ্রামের নুরুল আমিন। সোমবার (৪ অগাস্ট) তিনি এই মামলাটি (নাম্বার ০৩) দায়ের করেন। খোঁজ নিয়ে জানা যায়, ওমর ফারুক সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

মামলার অভিযুক্তরা হলেন একই ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত সৈয়দ ইন্তাজ আলীর ছেলে আব্দুল মুকিত (৩০) ও মুহিব আলী (২৭)।

মামলার এজাহারে নুরুল আমিন উল্লেখ করেন, পাশাপাশি বাড়ির বাসিন্দা মুকিত ও মুহিবের সাথে বিভিন্ন বিষয়াদী নিয়ে আমার পূর্ববিরোধ রয়েছে। এর মধ্যে, ২০২৩ সালের ৪ জুন মুহিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমি একটি মামলা (৫/৮০) দায়ের করি। এরপর থেকে তারা আমার ও আমার পরিবারের লোকদের ক্ষতি করার পায়তারায় লিপ্ত রয়েছে। একই জেরে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় গোমরাগুল গ্রামে যাওয়ার পথে ঘাসিগাঁও গ্রামের তামবির আলীর বাড়ির সামনের রাস্তায় পৌঁছামাত্র মুকিত ও মুহিব আমার ছেলে ওমর ফারুককে গালাগাল করে। প্রতিবাদ করলে মুকিত ও মুহিব তাকে হত্যার উদ্দেশ্যে তাঁর শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে।

অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত আব্দুল মুকিত বলেন, ‘নুরুল আমিন আমাদের জায়গা দখল করায় আমি প্রতিবাদ করেছিলাম বলে তিনিসহ ৬জন আমাকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করেন। তারা আমার মাথা ফাটিয়ে দেয় এবং বুকে কয়েকটি কোপও দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেই। সেটি তুলতে তারা নানা হুমকীদামকী দিয়ে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগে মামলা করেছে।’

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd