• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিংড়ায় শুকাশ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ রাজু আহমেদ, আলোচনায় উন্নয়ন-জনসম্পৃক্ততা

বিশ্বনাথে পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

Reporter Name / ১৯৩ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

মোঃ আব্দুল্লাহ, বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথে ‘বিশ্বনাথ পৌরসভার’ ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯জুন (রোববার) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা দেন পৌরসভার প্রশাসক ও উপজেলা (ভূমি) কর্মকর্তা আলাউদ্দিন কাদের। সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৮কোটি ৯০লাখ ১৩হাজার ৫৬১টাকার বাজেট পেশ করেন তিনি।
বাজেটে ব্যয় ধরা হয়েছে, রাজস্ব খাতে ৩কোটি ৬৪লাখ ৮৫হাজার টাকা। উন্নয়নখাতে ৪কোটি ৮০লাখ ১৩ হাজার ৫শত ৬১টাকা। সর্বমোট ৮কোটি ৪৪লাখ ৯৮হাজার ৫শত ৬১ টাকা। স্থিতি ৪৫লাখ ১৫হাজার টাকা।
পৌরসভার প্রশাসক ও উপজেলা (ভূমি) কর্মকর্তা আলাউদ্দিন কাদের’র সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুজ্জামান’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: দেলোয়ার হোসেন সুমন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd