• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এম্বুলেন্স আছে ড্রাইভার নেই

Reporter Name / ২০৮ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

 

মোঃ আব্দুল্লাহ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

এমনিতেই তীব্র চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা একবারে তলানীতে পৌঁছেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। একই চিত্র ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহেও। দিনের পর দিন কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে শতশত রোগিদের। পোহাতে হচ্ছে দুর্ভোগ। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সসেবা। এটি সচল থাকলেও দীর্ঘদিন ধরে চালক না থাকায় পড়ে আছে গ্যারেজে। ফলে, জরুরী সেবা প্রত্যাশীরা বিড়ম্বনার শিকার হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবেও।

উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর পূর্বে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়া সিলেটের বিশ্বনাথ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো ও প্রশাসনিক অনুমোদন মিললেও এখনো পদ সৃজন হয়নি ৫০ শয্যার। ৩১ শয্যার জনবল দিয়েই খুড়িয়ে খুড়িয়ে চলছে কার্যক্রম। এর মধ্যে, দীর্ঘদিন ধরে নেই কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সের চালক। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর অ্যাম্বুলেন্সের চালক বদরুল আলম চৌধুরী স্বেচ্ছায় অবসরে যান। এরপর থেকে এখনও অ্যাম্বুলেন্সটি পড়ে আছে গ্যারেজে। দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকায় সেটি এখন নষ্ট হওয়ার পথে। সম্প্রতি সরেজমিন কমপ্লেক্সে গিয়ে এর সত্যতা পান এই প্রতিবেদক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র আরও জানায়, ২০২৩ সালের ২০ নভেম্বর অ্যাম্বুলেন্সের চালক নিয়োগের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করা হয়।

উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী চিকিৎসাসেবা নিতে আসা এক রোগির স্বজন সেলিম আহমদ এই প্রতিবেদককে জানান, ‘এখানে সরকারি একটি অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকার কারণে বিকল্প ব্যবস্থায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে উন্নত চিকিৎসার জন্য রোগিকে কোনো গাড়িতে করে বাইরের হাসপাতালে নিয়ে যেতে হয়। এই দুর্ভোগ লাঘবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত একজন অ্যাম্বুলেন্স চালক নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আসছি, জরুরী ভিত্তিতে আমাদের অ্যাম্বুলেন্সের চালক প্রয়োজন। তারা আশ্বাস দিয়েছেন, চালক পদায়ন করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চালক নিয়োগ না দিলে আমরা আসলে কিছুই করতে পারছি না। আসলে এই বিষয়ে আমরা খুব বেশি সাফারার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd