লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে মাদক সেবনের দায়ে একজনকে মাদকসেবীকে ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা আকতার।
২১ অক্টোবর দুপুরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর নামক স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা লঙ্ঘন করে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে খতিবর রহমান বাবু (৩০) লালমনিরহাট-কে ১০০/- অর্থদন্ড ও ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ সময় পাটগ্রাম থানার এস আই শাহিনুর আলমের নেতৃত্ব পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছেন।