• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

মধ্যনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৮৭৫ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

 

মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ধর্মপাশা উপজেলার (অবিভক্ত) ভাইস-চেয়ারম্যান মোশাহিদ তালুকদারের নাম জড়িয়ে গত ১লা জুলাই রোজ মঙ্গলবার বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে উন্মুক্ত জলাশয় দখল ও গোচারণ ভূমি দখল শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার।

আজ ২রা জুলাই রোজ বুধবার দুপুর ২ঘটিকায় মধ্যনগর শান্তি পট্টি রোডের অবস্থিত উনার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন আমি মোঃ মোশাহিদ তালুকদার , সাবেক ভাইস-চেয়ারম্যান (অবিভক্ত )ধর্মপাশা উপজেলা ও যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মধ্যনগর উপজেলা শাখা। গতকাল একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্য মধ্যনগরে এক মানববন্ধনের আয়োজন করে এবং একইসঙ্গে উপজেলা প্রশাসনের নিকট একটি ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দাখিল করে।
অভিযোগে বলা হয়েছে,আমি গোচারণ ভূমি ও করুয়াজান মৌজার উন্মুক্ত জলাশয় দখল করেছি। প্রকৃতপক্ষে,যে জমিকে তারা গোচারণ ভূমি বলে উল্লেখ করেছেন,সেটি আসলে একটি চারা রকম ভূমি,যা আমার ছোট ভাই মোবাশ্বির আলম খরিদ সূত্রে বৈধ মালিক। প্রয়োজন হলে এ সংক্রান্ত বৈধ কাগজপত্র যেকোনো সময় যেকোনো দায়িত্বপ্রাপ্ত কতৃপক্ষের কাছে উপস্থাপন করতে প্রস্তূত রয়েছি। অন্যদিকে উম্মুক্ত জলাশয়ের বিষয়ে যে অভিযোগ উপস্থাপন করা হয়েছে,সেটিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।আমি উক্ত জলাশয়ে কাউকে নিষেধ বা বাধা প্রদান করিনি।এ অভিযোগের মাধ্যমে আমাকে সমাজ ও রাজনীতিতে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র চলছে,যা একটি বিশেষ গোষ্ঠীর অপচেষ্টারই বহিঃপ্রকাশ।আমি এই ধরনের অপ্রচারের আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd