• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

লোহাগাড়ায় পুকুরের পানিতে গোসল করতে নেমে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ১৯১ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে ওয়াসি নামে এক হেফজ খানার শিক্ষার্থী পুকুরের পানিতে গোসল করতে নেমে মৃত্যুবরণ করেন। ঘটনাটি ঘটে ১৫ আগষ্ট শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময়। নিহত শিশু আধুনগর রশিদার ঘোনা মিয়াজি পাড়ার ওসমান গনি সওদাগরের পুত্র। ঘটনার বিবরণে জানা যায়, নিহত শিশু ওয়াসি শাহ আকতারিয়া হেফজ খানার শিক্ষার্থী। হেফজখানা ও নিহত শিশুর বাড়ী পাশাপাশি। আজ যে কোন এক সময় হেফজখানা সংলগ্ন সামনের পুকুরে গোসল করতে নামে শিশু ওয়াসি। তাকে বহু খুঁজাখুঁজি করে পাওয়া যায় নাই। পরক্ষনে ওয়াসির দেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাই স্থানীয় লোকজন। তখনই তাকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন মর্মান্তিক মৃত্যুতে আত্মীয় স্বজন সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকেল বেলা জানাজা শেষে নিহত শিশু ওয়াসিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd