মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
বন্যার দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোহাগাড়ার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে “মেগা ফ্লাড ইভেন্ট”-এর উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি ডি.এম.আসহাব উদ্দিন, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির আসাদুল্লাহ ইসলামাবাদীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দরা বলেন,বন্যার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত অসহায় ও দুর্গত মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। এখানে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগী দেখা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।
নেতৃবৃন্দরা আরো বলেন,মানুষের দুঃসময়ে মানবিক দায়িত্ব পালন এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগই পারে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে। এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এই প্রত্যাশা সকলের।