কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনার্থে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক প্রতিদিনের কাগজের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো.রকি হাসান ও সদ্য নিয়োগপ্রাপ্ত মুভি বাংলার স্টাফ রিপোর্টার মো.ইমরান হোসেনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মুভি বাংলার স্টাফ রিপোর্টার মে.ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী,সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, নেহাল গ্রীন পার্কের স্বত্ত্বাধিকারি মো. ওসমান গণি, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইউএনবি’র প্রতিনিধি মো.শফিকুল ইসলাম ফকির মতি। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কার্যকরী সদস্য আমিনুল ইসলাম সাদী, কার্যকরী সদস্য কাওসার আহমেদ টিটু,দিনকালের জেলা প্রতিনিধি এজেএম ছালেহ বাবুল,কালের নতুন সংবাদের সম্পাদক খাইরুল ইসলাম,নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মো.মোস্তফা শাওন, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রায়হান জামান,ভিওডি বাংলার জেলা প্রতিনিধি ওমর সিদ্দিক রবিন,দৈনিক সংবাদ চিত্র পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাহফুজুল হক খান (জিকু),খায়ের আহাম্মেদ খন্দকার লিমন, ইফতেখারুল ইসলাম সুমন,সহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।