• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

‎সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

Reporter Name / ৪৩১ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
‎
‎গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন সাংবাদিকেরা।
‎
‎শনিবার (০৯ আগস্ট) হাসপাতাল মোড়ে হোসেনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
‎
‎মানববন্ধনে দিনকাল প্রতিনিধি রফিকুল ইসলাম,
‎আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আশরাফ আহমেদ,মুভি বাংলা টেলিভিশন ও মুক্ত খবর প্রতিনিধি মাহফুজ রাজা,বাংলাদেশ সমাচার প্রতিনিধি আফজালুর রহমান উজ্জ্বল,
‎ইত্তেফাক প্রতিনিধি প্রদীপ কুমার সরকার, জনকন্ঠ প্রতিনিধি এসএম তারেক নেওয়াজ,
‎মানবজমিন প্রতিনিধি মিছবাহ উদ্দিন মানিক,আমার সংবাদ প্রতিনিধি সঞ্জিত চন্দ্র শীল, আমার দেশ প্রতিনিধি উজ্জল কুমার সরকার,
‎আমাদের সময় প্রতিনিধি খায়রুল ইসলাম, সকালের সময় প্রতিনিধি মিজানুর রহমান, আজকের জনকথা প্রতিনিধি মোঃ আল আমিন,
‎তৃতীয় মাত্রা প্রতিনিধি মনিরুজ্জামান মানিক,কালের নতুন সংবাদ প্রতিনিধি সোহেল মিয়া, নওরোজ প্রতিনিধি এসকে শাহীন নবাব,যায় যায় দিন প্রতিনিধি এসএম রিফাত, রুপালী বাংলাদেশ প্রতিনিধি মো. সাগর মিয়া,দেশ বার্তা প্রতিনিধি জাকারিয়া আলম,আজকের খবর প্রতিনিধি আকিল উদ্দিন প্রমূখসহ হোসেনপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যান্ত বেদনাদদয়ক। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। আমরা এ হত্যাকান্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd