• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

সিলেটের বিশ্বনাথে ‘মানবতার ঘর’র উদ‍্যোক্তা ইকবাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

Reporter Name / ৮১ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মানবিক সংগঠন ‘মানবতার ঘর’র সফল উদ‍্যোক্তা ও সিনিয়র সদস্য মো. ইকবাল হোসেন স্থায়ীভাবে যুক্তরাজ্যে গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১ জুলাই ) বিকালে সিংগেরকাছ বাজারস্হ ‘মানবতার ঘর’র কার্যালয়ে মানবতার ঘরের উদ্দেশ্যে ওই সংবর্ধনা অনুষ্টিত হয়। উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবারক আলীর সভাপতিত্বে ও মানবতার ঘরের অন্যতম সদস্য ্ফাহিম আহমদ ইমন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান। স্বচ্ছতার নজির স্থাপন করে অনুষ্ঠানে ২০১৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ৭১ লক্ষ ৭০ হাজার ১০৫ টাকার হিসাব পেশ করে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ‘মানবতার ঘর’র সফল উদ‍্যোক্তা ও সিনিয়র সদস্য মো. ইকবাল হোসেন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্বানীয় শেখেরগাঁও হাবিবিয়া হাফিজিয়া এতিমখানা ও মাদরাসা শিক্ষক হাফিজ দিলোয়ার হোসেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ওলিউর রহমান সাজন, প্রতিষ্ঠাকালীন সদস্য শেখ মহিন আহমদ নেপুর, বক্তব্য রাখেন সংগঠনের শুভাকাংখি রফিক আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও সংগঠনের শুভাকাংখি মাওলানা মাসুক আহমদ, মিডিয়া ব্যক্তিত্ব সংগঠনের শুভাকাংখি নিজাম উদ্দিন। এসময় বাজার পরিচালনা কমিটির সভাপতি মানিক মিয়া, বিয়ানিবাজার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা জুয়েল আহমদ, সংগঠনের শুভাকাংখি গোলাম মোস্তফা, সদস্য শাহাব উদ্দিন নাজেল, আল আমিন, শায়েখ খান, জাকির হোসেন, মো. আলম হোসেন, পারভেজ আহমদ, মামুন আহমদ, কামরুল ইসলাম, কছির আহমদ, আবিদ আহমদ, তামিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd