• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিংড়ায় শুকাশ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ রাজু আহমেদ, আলোচনায় উন্নয়ন-জনসম্পৃক্ততা

সুনামগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩১৩ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা বুধবার (১৩ আগস্ট) জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ। সভায় পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং উপস্থিত পুলিশ সদস্যরা তাদের সমস্যা ও প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমাধানে নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শরিফুল হক, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো. আবদুল কাদেরসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে জুলাই ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd