• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিংড়ায় শুকাশ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ রাজু আহমেদ, আলোচনায় উন্নয়ন-জনসম্পৃক্ততা

সুনামগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

Reporter Name / ২৯৭ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

গাজীপুরে প্রকাশ্য দিবালোকে গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের জেলা কমিটির সভাপতি রাজধানী টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি এম আর সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম তাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল,বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী, দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন,দৈনিক জনতা প্রতিনিধি মোঃ আফতাব উদ্দিন,দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল বারিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক,রাজনৈতিক,আইনজীবী, শিক্ষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ,সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সঠিকভাবে পূনর্বাসনের দাবী দেশের সকল সাংবাদিকদের প্রাণের দাবীতে পরিণত হয়েছে। বক্তারা জার্নালিষ্ট প্রটেকশন এ্যাক্ট প্রণয়নের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, সাংবাদিক হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন। তাদের উপর হামলা মানে সত্য ও ন্যায়কে পরাভূত করে গনতন্ত্রকে রুদ্ধ করা। আসাদুজ্জামান তুহিন হত্যা মানে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা। এই ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি হুমকি। তারা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কঠোর হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd