• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

স্ট্যান্ডার্ড কলেজ কর্তৃক আয়োজিত ২০২৫ এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

Reporter Name / ১৯১ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

নরসিংদী প্রতিনিধি:

আজ রবিবার নরসিংদীর প্রাণ কেন্দ্র পশ্চিম ব্রাহ্মন্দী ( বালুচর) নরসিংদী স্ট্যান্ডার্ড কলেজে অনুষ্ঠিত হয় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীর বিদায় ও দোয়া অনুষ্ঠান। উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস. এম নূরুল আমিন, অধ্যক্ষ, স্ট্যান্ডার্ড কলেজ নরসিংদী । প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন এত্র কলেজের গভর্ণিং বডির সভাপতি মোঃ মমিনুল হক( মমিন)।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যের সন্ধানে প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার, অত্র কলেজের উপাধ্যক্ষ কবি আসাদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড কলেজের প্রভাষক শামীম কাউছার, শাহ আলম মিয়া,তানজিলা ইমরোজ, রিপা আক্তার, রিমা আক্তার, শাহেদ সরকার, ,এস.এম শরীফ,মুছা সরকার, মাজহারুল ইসলাম রানা,আওলাদ হোসেন, রাসেল আহমেদ, গোলজার হোসেন,ইমরান হোসেন ,দোলেনা আক্তার, শারমিন আক্তার প্রমুখ।

উক্ত দোয়া ও বিদায় অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ এস এম নূরুল আমিন ছাত্রছাত্রীদের পরীক্ষা পূর্ব প্রস্তুতি এবং পরীক্ষা হলে শিক্ষকদের সদাচরনের জন্য অনুরোধ করেন। তিনি ছাত্র ছাত্রীদের কাছে থেকে ভালো ফলাফলের প্রত্যাশা করেন । তিনি বিশ্বাস করেন প্রতি বছরের ন্যায় এবারও ছাত্র ছাত্রী ভালো রেজাল্ট করবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মো:মমিনুল হক মমিন।অতিথি তার বক্তব্যে একজন ভালো মানুষ হওয়া, নীতি নৈতিকতা ও শিষ্টাচার নিয়ে কথা বলেন। সর্বশেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন।

অতিথি বক্তব্য শেষে ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর সাদ্দাম হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd