• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নেত্রকোণায় পিআইবির ৩ দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা: ভুয়া শালিকা সেজে টাকা আদায়, মূলহোতা গ্রেপ্তার নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫৪ জন গ্রেপ্তার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত উত্তরা প্রেসক্লাবের নারী সদস্য নিউজ প্রেজেন্টার কুমি ক্যানসারে আক্রান্ত: চিকিৎসার সহায়তা চেয়ে আবেদন ছেলেকে জবাই করে হত্যার ৪১ দিন পর পিতাকে গুলি করে হত্যা সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজিসহ ৬ ডাকাত গ্রেপ্তার

৮ জুলাই ‘কমিউনিটি প্যারামেডিক দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান

Reporter Name / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন (BCPA)-এর উদ্যোগে ৮ জুলাই ‘কমিউনিটি প্যারামেডিক দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়েছে।
এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক আবু হানিফ বলেন, কমিউনিটি প্যারামেডিকরা দেশের তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জরুরি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের অবদান দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী ও মানবিক করে তুলছে।
তিনি আরও বলেন, এই দিবসের মূল উদ্দেশ্য হলো কমিউনিটি প্যারামেডিকদের পেশাগত মর্যাদা, দক্ষতা ও অবদানকে জাতীয়ভাবে তুলে ধরা এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ করা।
দিবসটি উপলক্ষে দেশের সকল কমিউনিটি প্যারামেডিক, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন (BCPA) সকল কমিউনিটি প্যারামেডিককে “কমিউনিটি প্যারামেডিক দিবস-২০২৬”-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd