• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয়

ডোমকলে প্রকাশিত হল তানবির কাজির কাব্যগ্রন্থ ‘ভালোবাসতে হলে ধর্ম জানতে হয়’

Reporter Name / ৭১ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, ডোমকল (মুর্শিদাবাদ)

গতকাল রবিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকল শহরে স্থানীয় কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল কবি তানবির কাজি-র নতুন কাব্যগ্রন্থ ‘ভালোবাসতে হলে ধর্ম জানতে হয়’।
কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কথা-সাহিত্যিক সামশুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক রেজাউল করিম, শুকদেব পাল, রাশিদুল বিশ্বাস, খন্দকার ওমর ফারুক, খোদাবক্স মণ্ডল, নুরজামান শাহ, মিজানুর রহমান-সহ জেলার বহু বিশিষ্ট সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ফটোগ্রাফার ও প্রাবন্ধিক বদরুদ্দোজা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক ও প্রাবন্ধিক বিভাস বিশ্বাস।
কাব্যগ্রন্থ প্রকাশের পর কবি তানবির কাজি বলেন, “ভারতবর্ষে বর্তমানে ধর্মীয় বিদ্বেষ ও বিভাজনের প্রবণতা ক্রমশ বাড়ছে। এমন এক সময়ে অনেকেই ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও মানুষের পরিচয়কে ধর্ম বা জাতের ভিত্তিতে বিচার করছেন। এই মানসিকতা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সেই বাস্তবতা ও মানবিকবোধ থেকেই ‘ভালোবাসতে হলে ধর্ম জানতে হয়’ কাব্যগ্রন্থটি রচিত ও বিন্যস্ত হয়েছে।”
অনুষ্ঠানজুড়ে কবিতাপাঠ, সাহিত্যচর্চা এবং গ্রন্থটির বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। উপস্থিত সাহিত্যপ্রেমীদের মধ্যে কাব্যগ্রন্থটি নিয়ে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd