• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে এডিপির অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ক্রীড়া-শিক্ষা সামগ্রী ও স্প্রে মেশিন বিতরণ মাদকের বিরুদ্ধে ওসি আমানের অভিযান, রাণীশংকৈলে ৩ গ্রাম হেরোইনসহ রুবেল গ্রেফতার রেলগেটে ঠাকুরগাঁও ডিবির মাদকবিরোধী অভিযান: ৩ জন গ্রেপ্তার, কারাদণ্ড ও জরিমানা জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন সিংগাইর থানার এসআই আব্দুল মমিন (পিপিএম) নেত্রকোনায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত নেত্রকোণায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বালু জব্দসহ এক লাখ টাকা জরিমানা কটিয়াদী সদরে মসজিদ সংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধার রাত ৮টার পর দোকানপাট বন্ধ, শেরপুরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের প্রচারণা লোডশেডিংয়ে অতিষ্ঠ শেরপুরবাসী, ৪ সংসদ সদস্যের কাছে দ্রুত সমাধানের দাবি জুলাই বিপ্লবোত্তর রাষ্ট্র সংস্কারে প্রকৌশলীদের ভূমিকা” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

আবুল কালাম তালুকদার এর একগুচ্ছ কবিতা

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সুবাসিত শরতে

শেষ রাতের নিঃশব্দে ফুটে ওঠে শিউলি মাধবী
ভোরের গভীরতা হারিয়ে যায় দুঃখের মানচিত্র
সুখের নিঃশ্বাসে পতন হয় দুখের উপসর্গ
নীল’চে আবিরে সেজে উঠে শান্তসিদ্ধ আকাশ
সুবাসিত শরতে মন ছুটে যায় সুখের বহুদূর
রোদ আর মেঘের খুনসুটিতে বেড়ে যায়
প্রিয় ঋতু শরতের সাথে মনের সখ্যতা
সবুজ দিগন্তের ভেসে বেড়ায় প্রাণবদ্য হাওয়া
সাদা মেঘের শতদলে ভরে যায় অপরুপ নীলাম্বরী
ফুলের বনে হাওয়া কেড়ে নেয় বেখেয়ালি মন
নীল আকাশের সাদা মেঘ বার্ধক্য ভুলে
ফিরে আসে বালকবেলা।
——————–
তোমার লাজুক হাসি
আবুল কালাম তালুুকদার
তোমাকে সম্রাজ্ঞী বানিয়ে সাজাবো সুখের স্বর্গালোক
সুনিপুণ প্রেমে দূর করবো সন্ধার ধাতব অন্ধকার
ঘড়ির কাটার মতো থেমে যাওয়া সময়ে নেবো সুখের অনুভব
রাতের উষ্ণতায় খুঁজে নেবো গাঢ় প্রেম।

বাস্তবতার প্রতিশ্রুতিতে গড়বো অযুত সম্পর্ক
দারুণ খরায় তোমার লাজুক হাসির বৃষ্টিতে নেবো সুখের পরশ
একাকিত্বের নীরব অনুভবে নেবো মিলনের স্পর্শ
তোমার চোখের মায়ায় দুঃখ ভুলে জেগে উঠবে ভালোবাসার প্রতিদিন
অপেক্ষার বেলা শেষে পূর্ণ মিলনে গড়ে তুলবো
সুখ সংসার।

মা

হাসলে তুমি ভূবন হাসে
হাসে চন্দ্র তারা
তোমার মনে দুঃখ এলে
কাঁদে জগৎ সারা।
তুমি দূরে চলে গেলে
কাটে না যে ক্ষণ
এই দুনিয়ায় তুমি আমার
সব’চে আপন জন।
তোমার মতো এ ভূবনে
বাসে না কেউ ভালো
তোমার দোয়ায় দূর হয়
সব আঁধার কালো।
——————
সবার সেরা এ দেশটা

আপন মনে সূর্য হাসে
জাগে নতুন আশা
পাখ-পাখালির মিষ্টি সুরে
কতই ভালোবাসা।

নদীর জলে শাপলা ফুটে
রাখাল বাজায় বাঁশি
মাঠ ভরা সোনার ধানে
চাষীর মুখে হাসি।

সবুজ বনের কোমল হওয়ায়
সতেজ করে মন
মিটিমিটি জোনাক জ্বলে
ভরে রাতের ক্ষণ।

শিক্ষার আর সম্প্রীতিতে
আছে সুখের নীড়
সবার সেরা এ দেশটা
ভালোবাসায় স্থির।

সবকিছুর যবনিকা

এখানে ভালোবাসা ছিলো খুব কপোত কপোতির
ভোরের আলোতে ফুটে উঠতো সোনারোদ
কৃষ্ণচূড়া লালে খেলা করতো পাখি প্রেম
মুগ্ধ প্রকৃতিতে নিঃশ্বাস নিতো জগতের প্রাণীকুল
অনাবিল সুখে মুখরিত ছিলো চারপাশ
হাসি আর আনন্দে ভরে উঠতে প্রতিটি ক্ষণ
নির্মল বাতাসে ভেসে বেড়াতো হাজারো ফুলের ঘ্রাণ
দু’চোখের সীমানায় ছিলো না দুঃখের কালো রং
সুখ নিদ্রায় পার হতো রাতের পুরো সময়
ক্রমাগত সুখে পার হতো দিনরাত্রি
আজ যুদ্ধের রণপথে এখানে সবকিছুর যবনিকা।

ফুটে কত ফুল

ধরণীতে বৃষ্টি নামে
ফুটে কত ফুল
পানিতে খাল ভরে
ভরে নদীর কূল।

শাপলা ফুলের বৃষ্টিতে
ডিঙ্গি নৌকা ভাসে
নতুন জলের সৃষ্টিতে
হংসী যুগল হাসে।

ঝরঝরিয়ে বৃষ্টি নামে
আকাশ কাঁদে দু’খে
আষাঢ় মাসের বৃষ্টিতে
শান্তি নামে সুখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd