• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মা-মেয়েকে বেঁধে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুট নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা, মাদক উদ্ধারে কৃতিত্ব অর্জনকারীদের আর্থিক সহায়তা প্রদান ১নং রেমাক্রীসহ ৪ ইউনিয়নে ইউপি নির্বাচন ২০২৭: ১ম ধাপে ভোটগ্রহণের সম্ভাব্য সময়সূচি প্রকাশ টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার – ১ বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর আক্তার ফারুক নির্বাচিত কবিতা: আমার রাজকন্যা প্রান্তি প্রাথমিক শিক্ষায় ১৫ বছরের রূপরেখা চান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

শেরপুরে মোবাইল কোর্টের অভিযানে, দালাল আটক, ৩১৩ কেজি পলিথিন জব্দ

Reporter Name / ১১২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মো. শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

জনস্বার্থে দালালবিরোধী ও অবৈধ পলিথিনবিরোধী পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার ১৭ আগস্ট শেরপুর সদর হাসপাতাল ও সদর উপজেলার কুসুমহাটি বাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

শেরপুর সদর হাসপাতালে দালাল রোধে পরিচালিত মোবাইল কোর্টে জনস্বাস্থ্য ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে একজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তি মোবাইল কোর্টে নিজের দোষ স্বীকার করে অনুতপ্ত হন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজার এলাকায় অবৈধ পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। অভিযানে শেরপুর পুলিশ লাইন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এ সময় অবৈধ পলিথিন রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ৩১৩ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে দালাল, অবৈধ পলিথিনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd