• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত প্রায় ১০ জন নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মা-মেয়েকে বেঁধে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুট নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা, মাদক উদ্ধারে কৃতিত্ব অর্জনকারীদের আর্থিক সহায়তা প্রদান ১নং রেমাক্রীসহ ৪ ইউনিয়নে ইউপি নির্বাচন ২০২৭: ১ম ধাপে ভোটগ্রহণের সম্ভাব্য সময়সূচি প্রকাশ টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার – ১ বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর আক্তার ফারুক নির্বাচিত কবিতা: আমার রাজকন্যা প্রান্তি প্রাথমিক শিক্ষায় ১৫ বছরের রূপরেখা চান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

গাবীতে মাদক, জুয়া, চুরি, গুজব, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

Reporter Name / ৪২৯ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মোহাম্মদ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাবী এলাকায় মাদক, জুয়া, চুরি, গুজব, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক গণসচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
গাবী আদর্শ যুব সংঘের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে স্থানীয় যুবসমাজ, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি গাবী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
র‍্যালিতে মোফাজ্জল হোসেন হীরা বলেন, মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তরুণ সমাজকে এসব অপরাধ থেকে দূরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শওকত হোসাইন বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে। তরুণদের ভালো কাজে সম্পৃক্ত করার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।
দেলোয়ার হোসেন বলেন, গুজব, সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে।
বক্তারা মাদক, জুয়া, চুরি, গুজব, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd