• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনায় নানা আয়োজন বিশ্বনাথে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্বনাথে আনন্দ মিছিল-পথসভা পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি পূর্বধলায় জাতীয় যুব দিবসে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৫০টি পেয়ারাগাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৭৫ দুস্থ ও অসহায় নারী পেলেন সেলাই মেশিন চাঁপাইনবাবগঞ্জে বিসিকের ২য় ব্যাচের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা

বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

Reporter Name / ৭৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর ভার্চ্যুয়াল শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার স্কাউট দলের সদস্যরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তারা উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানকালে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ ও প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ আরও জোরদার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পরে উপজেলা অডিটরিয়ামের পাশে পরিচ্ছনতা কার্যক্রম পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd