• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় পিআইবির ৩ দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা: ভুয়া শালিকা সেজে টাকা আদায়, মূলহোতা গ্রেপ্তার নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫৪ জন গ্রেপ্তার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত উত্তরা প্রেসক্লাবের নারী সদস্য নিউজ প্রেজেন্টার কুমি ক্যানসারে আক্রান্ত: চিকিৎসার সহায়তা চেয়ে আবেদন ছেলেকে জবাই করে হত্যার ৪১ দিন পর পিতাকে গুলি করে হত্যা সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজিসহ ৬ ডাকাত গ্রেপ্তার ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত ৫ জন খুলনায় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে আছে পানি: বাড়ছে এডিস মশা ও ডেঙ্গু সংক্রমণের তীব্র আতঙ্ক ​

বর্ণমালা একাডেমিক কেয়ারের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

দৌলতপুর (খুলনা) প্রতিনিধি:
খুলনার দৌলতপুরে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বর্ণমালা একাডেমিক কেয়ারের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে দক্ষিণ দেয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দক্ষিণ দেয়ানা আজিজুল মেমোরিয়াল ক্লাব এর সম্মানিত সভাপতি সাইদুর রহমান বন্দ।

বর্ণমালা একাডেমিক কেয়ারের বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীরা দুটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ধনঞ্জয় রায়। মাঠ পরিচালনা ও শৃঙ্খলার দায়িত্বে ছিলেন শিক্ষক অচিন্ত্য বিশ্বাস, মাচের রেফারি দায়িত্বে ছিলেন শিক্ষক তাজ মাহমুদ এবং আপ্যায়নের দায়িত্বে ছিলেন শিক্ষক নুসরাত জান্নাতি।

খেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন- আজান, তারিফ, ফাইজুল, শ্রেয়ান, রুশান, আদ্র, রিজভী, সানি, মাহাদী, আরিফুল, নাঈমুর, আয়মান, জিহাদ, আয়াত, মাওয়া, শেফা, ফারিহা, ফাবিহা, রাইফা, রুহিতা, নাজিহা, বর্ণ, তরঙ্গ ও তোফা।

এ সময় উপস্থিত ছিলেন বর্ণমালা একাডেমিক কেয়ারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ ও অভিভাবকরা।

আয়োজকরা জানান, শুধু পাঠ্যবইয়ের মধ্যে শিক্ষাকে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সহযোগিতা ও ক্রীড়া চেতনা জাগ্রত করতেই এই আয়োজন। আগামীতেও শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd