• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুর থামলো, পথ ফুরালো না, দায় রয়ে গেল — চারণ কবি হাছেন আলীর স্মরণে উইনিপেগে ই-স্কুটার ব্যবহারকারীদের প্রতিক্রিয়া — ২০২৭ সালে আসছে নতুন নিয়ম লোহাগাড়া সদর ইউনিয়নের সেবক হতে চান এম এ আজিজ শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ৫ নং ভান্ডারকোট পূর্বপাড়ায় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি, সর্বত্র আনন্দময় পরিবেশ দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, এক লাখ টাকা জরিমানা পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা থানচিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আজ থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু বিশ্বনাথে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শেরপুরে গণশুনানিতে ১৩ জন পেলেন হুইলচেয়ার, বিতরণ করা হলো ট্রাইসাইকেলও

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
শেরপুরে জেলা প্রশাসনের গণশুনানিতে আবেদনের ভিত্তিতে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ১৩ জনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। পাশাপাশি চলাচলে সহায়তার জন্য একটি ট্রাইসাইকেলও বিতরণ করা হয়।

গত সোমবার (১২ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন উপকারভোগীদের হাতে এসব সহায়ক উপকরণ তুলে দেন।

এই মানবিক উদ্যোগে ১০টি হুইলচেয়ার দিয়ে সহায়তা করেন বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

জেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে সহায়তাপ্রাপ্ত ব্যক্তিদের দৈনন্দিন চলাচল সহজ হওয়ার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাপন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd