মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ খেলার মাঠে হস্ত ও কুটির শিল্প পণ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাত ৭টার দিকে মেলার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জয়মন্টপ ইউপি চেয়ারম্যান খান মো. হাবিবুল আলম মোহাম্মদ আলী।
উদ্বোধন শেষে সাবেক জয়মন্টপ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অ্যাড. হারুন অর রশিদের সঞ্চালনায় ও খান মো. হাবিবুল আলম মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জাতীয় দলের ফুটবলার মো. কাইছার হামিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক মো. মনোয়ার হোসেন, সদস্য সচিব ও জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. করম আলী, জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনার সাদাদ, জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মহিদুর রহমান (বিএসসি), কমলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা মেলা সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।