• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক কবিতা: দুর্গা মাতা কি দিলেন? নেত্রকোণার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নতুন গাড়ি হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় সভা বিশ্বম্ভরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা শারদীয় দুর্গোৎসবে বিশ্বনাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৩৮ প্রতিযোগীকে সম্মাননা স্মারক প্রদান

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
শেরপুরে অক্টোবর মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্যনিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এ সময় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd