• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত চাঁপাইনবাবগঞ্জের ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় ফেন্সিডিল জব্দ কোদাল হাতে নিজেই রাস্তা সংস্কার করেন আমু মেম্বার ধামইরহাটে হালিমা হত্যাকাণ্ডের ৪ আসামি গ্রেফতার থানচিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাঁচ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাণীশংকৈল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৮

নেত্রকোনায় পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার, শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনের আহ্বান

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নেত্রকোণা জেলা সফর করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সফরকালে নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে বরণ করেন।

সফরকালে তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পূজা উদযাপন কমিটির সদস্য এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার সব ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহাবস্থান ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান। একইসঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd