• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক কবিতা: দুর্গা মাতা কি দিলেন? নেত্রকোণার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নতুন গাড়ি হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় সভা বিশ্বম্ভরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা শারদীয় দুর্গোৎসবে বিশ্বনাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৩৮ প্রতিযোগীকে সম্মাননা স্মারক প্রদান

শেরপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর: ব্যুরো প্রধান- ময়মনসিংহ;
শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শেরপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
সফরকালে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন ফুল দিয়ে বিভাগীয় কমিশনারকে বরণ করে নেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার পূজামণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞাসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার শেরপুরের সব ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহাবস্থান ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করার আহ্বান জানান।
সম্প্রীতি ও সৌহার্দ্যে গড়ে উঠুক নিরাপদ ও শান্তিময় শেরপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd