• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন

লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ার অন্যতম মানবিক ও সামাজিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে২৯ অসহায় ও গরীব পরিবারকে ঢেউটিন, উপহারসামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

১৫ নভেম্বর দুপুরে লোহাগাড়া মডার্ন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল ইসলাম। ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম. চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. নুরুল আলম। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল’র সঞ্চালনায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুন্সী ফরিদ উদ্দিন চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফকাত বিন হাবীব। অনুষ্ঠানে ফাউন্ডেশনের অন্যান্য উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়ন, অসহায় মানুষের আবাসন সমস্যা নিরসন, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা ও সমন্বয়ক ফয়েজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচির মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। প্রবাসীদের অর্থায়ন ও সহযোগিতায় পরিচালিত এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd