• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বামুনিয়ায় নিরাপত্তাহীনতায় সাবেক ছাত্রনেতা রিমন, হামলার আশঙ্কার অভিযোগ কবিতা: ‎লৌহ মানব ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সংবর্ধনা জগন্নাথপুরে প্রয়াত শফিকুল আহমদ ভূইয়ার সকল সম্পত্তির উপর ইনজাকশন জগন্নাথপুরে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষে মামলা-আটক ২ রংপুরে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে দুদকের অভিযান তিন মাসের বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে খিলক্ষেতে পরিচ্ছন্নতাকর্মীদের সড়ক অবরোধ সিলেটের ডিসি আবদুল্লাহ আল মামুনের গোয়াইনঘাট পরিদর্শন সিংগাইরে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার- ৪, দুজনের আদালতে স্বীকারোক্তি

কারা হেফাজতে চিকিৎসারত অবস্থায়, কটিয়াদী স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

Reporter Name / ৫৯ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার হওয়া কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক এবং লোহাজুরী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি খাইরুল আমিন রুহুল সরকার (৫০) কারাবন্দি অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
কারাগার সূত্রে জানা যায়, ২৭ শে সেপ্টেম্বর শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা কারাগারে হঠাৎ তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে, কারা কর্তৃপক্ষ তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ২৭ শে সেপ্টেম্বর ভোর বেলায় মৃত্যুবরণ করেন।
খাইরুল আমিন রুহুল সরকার কটিয়াদী উপজেলা লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামের মৃত ওসমান গনির ছেলে। তিনি কটিয়াদী সাব -রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক ছিলেন।
উল্লেখযোগ্য যে, গত ৭ই সেপ্টেম্বর রাতে এক সন্ত্রাস বিরোধী আইনে কটিয়াদী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে, কারাগারে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd