• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ন্যাশনাল ডে ফর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন আজ: কানাডাজুড়ে পালিত হচ্ছে অরেঞ্জ শার্ট ডে বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ভিক্ষাবৃত্তি ছেড়ে মুদি দোকানে নতুন জীবন, আমেনা খাতুনের পাশে পূর্বধলা উপজেলা প্রশাসন ডিমলায় গাছের গায়ে ‘আল্লাহ’ নামের মতো আকৃতি, দেখতে মানুষের ভিড় ঠাকুরগাঁওয়ে ১৭ লাখ টাকার চুরি হওয়া ওষুধ উদ্ধার, পিকআপসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তারে প্রশংসিত জেলা পুলিশ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা পূর্বধলায় মাদ্রাসার জমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন চিকিৎসাক্ষেত্রে গবেষণা : পিছিয়ে থাকা বাংলাদেশ সিংগাইরে ৬৮ বছর পর কোর্টের রায়ে বেদখল জায়গা ও মন্দির উদ্ধার পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ঢাকায় ইউপি সদস্যের ছেলে রবিন গ্রেপ্তার

রংপুরে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে দুদকের অভিযান

Reporter Name / ৭০ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

জেসমিন আক্তার মনি, রংপুর জেলা প্রতিনিধি:

রংপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিধি বহির্ভূতভাবে শিক্ষকদের এমপিও ভুক্ত করার অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। নথি যাচাই ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদে সামনে এসেছে একের পর এক তথ্য। এখন প্রশ্ন – অনিয়মের এই জাল কতদূর বিস্তৃত আর এর দায়ী বা কারা?

মঙ্গলবার দুপুরে দুদক রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। শিক্ষা ভবনের বিভিন্ন নথি যাচাইয়ের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা।

অভিযান শেষে সাংবাদিকদের দুদক কর্মকর্তারা জানান, অবসরপ্রাপ্ত পরিচালক আমির আলীর কর্মজীবনের শেষ সময়ে বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে বিধি বহির্ভূতভাবে এমপিও ভুক্ত করার অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতা মিলেছে বলে দাবি দুদকের।

তবে এখানেই শেষ নয় অনুসন্ধান। সংগৃহীত তথ্য ও উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে শিক্ষা অধিদপ্তরের বর্তমান পরিচালকের দাবি, অভিযোগের ভিত্তিতে সে সময় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় হস্তক্ষেপ করা হয়েছিল। এখন দুদকের পরবর্তী অনুসন্ধানের দিকে নজর সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd