• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা

খুলনা ২৮ নং ওয়ার্ডে ইসলামী যুব আন্দোলনের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

Reporter Name / ১৩৮ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার ২৮ নং ওয়ার্ডের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় টুটপাড়া মাওলার বাড়ির মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ পরীক্ষার উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মুফতী আমানুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ২৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ মইন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহসভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ আব্দুর রশিদ, সদর থানা সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, যুগ্ম সম্পাদক মোঃ আকবর আলী, ইসলামী শ্রমিক আন্দোলন সদর থানা সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, ২৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ বদরুজ্জামানসহ মোঃ ইব্রাহিম মোল্লা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রমজান শেখ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফাহিমুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ পরীক্ষার সুযোগ গ্রহণ করেন। ক্যাম্পের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন সাউথ সিটি (প্রা:) হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নেওয়াজ মোহাম্মদ আশিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd