• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা

‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার:

গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

শনিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা–রংপুর লংমার্চের রংপুরের সমাপনী মহাসমাবেশে তিনি বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পেলেও গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তাই জনগণের গণভোটের রায় উপেক্ষা করার সুযোগ নেই।

তিনি বলেন, নির্বাচনের আগে রংপুরে দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী জনগণের কাছে অঙ্গীকার করেছিলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। কিন্তু সেই অঙ্গীকার বাস্তবায়ন না করে শুধু সংসদ সদস্যদের শপথের মাধ্যমে সরকার যাত্রা শুরু করেছে। এটি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

মাওলানা মামুনুল হক বলেন, সরকারের পক্ষ থেকেই সংসদে বলা হয়েছে, নির্বাচন আয়োজনের জন্যই তারা গণভোট ও জুলাই সনদ মেনে নিয়েছিল। এর মাধ্যমে তাদের অবস্থানের অসঙ্গতি স্পষ্ট হয়েছে। জনগণের ভোটের রায় নিয়ে কোনো ধরনের ছলচাতুরি ১১ দল মেনে নেবে না।

তিনি বলেন, গণভোটের রায় কার্যকর হলে প্রধানমন্ত্রীর হাতে এককভাবে ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ কমবে, প্রশাসনের দলীয়করণ বন্ধ হবে এবং দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পথ তৈরি হবে। দেশের তেল, গ্যাস, বিদ্যুৎ, সার, দ্রব্যমূল্য, দুর্নীতি ও অন্যান্য সংকটের স্থায়ী সমাধানের জন্যও গণভোটের রায় বাস্তবায়ন জরুরি।

আমীরে মজলিস ঘোষণা করেন, “৭০ ভাগ মানুষের গণভোটের রায় কার্যকর করেই আমাদের আন্দোলন ক্ষান্ত হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, আট দফা দাবি বাস্তবায়নে ঢাকা থেকে রংপুর পর্যন্ত লংমার্চ করা হয়েছে। সরকার দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আট দফার পরিবর্তে এক দফার দাবিতে ঢাকামুখী লংমার্চের কর্মসূচি দিতে ১১ দল প্রস্তুত রয়েছে।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, জনগণের ভোটের রায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে প্রস্তুত থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd