• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোয়াইনঘাটে ভাইয়ের হাতে ভাই খুন ঘাতক গ্রেপ্তার কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত নেত্রকোণায় রাজস্ব প্রশাসন, দেওয়ানি মামলা ও নদী রক্ষা কার্যক্রম নিয়ে একাধিক সভা অনুষ্ঠিত পূর্বধলায় দৈনিক জবাবদিহি পত্রিকার সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ঢাকা-১৩ আসনের ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই মিলবে নাগরিক সমস্যার সমাধান: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪ ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গোয়াইনঘাটে ভাইয়ের হাতে ভাই খুন ঘাতক গ্রেপ্তার

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানার টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

‎সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে এবং নিহতের চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম ও আমির হোসেনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক জানান, মধ্য জাফলং ইউনিয়নে চাচাত ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন হয়েছেন। ঘটনার পর পর গোয়াইনঘাট থানা পুলিশের সাব ইন্সপেক্টর গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘাতক আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd