কলি বেগম, জগন্নাথপুর:
সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসীর প্রিয়নেতা, গরীব. দুঃখী, মেহনতি মানুষের বন্ধু যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি জননেতা এমএ কাহার স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। গত কয়েক দিন আগে তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। বর্তমানে তিনি রাজধানী ঢাকায় অবস্থান করছেন। আগামী কয়েকদিনের মধ্যে তিনি নিজ বাড়ি জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামে আসবেন। এ সময় তিনি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার মানুষের সাথে মতবিনিময়ের মাধ্যমে তাদের খোঁজ-খবর নিবেন।
অনুভূতি প্রকাশ করে জননেতা এমএ কাহার বলেন, মানুষের ভালোবাসার টানে দেশে ফিরে এসেছি। যতোদিন বেঁচে থাকবো মানুষের সেবা করে যাবো ইনশাল্লাহ।