• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
  • [gtranslate]

ডিমলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি আহত সহযোদ্ধাদের

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা কৃষি অফিসের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না ও সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির উপদেষ্টা রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান ও সেতারা সুলতানা, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমির মাওলানা মজিবুর রহমান এবং ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।
আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আন্দোলনে আহত ও নির্যাতনের শিকার ব্যক্তিদের অবদান যথাযথভাবে মূল্যায়নের আহ্বান জানান।
সভায় জুলাই আন্দোলনের সহযোদ্ধা ও ছাত্র-জনতার প্রতিনিধিরা বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো ডিমলায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া এবং আহত-নির্যাতিত ব্যক্তিদেরও রাষ্ট্রীয় স্বীকৃতি ও ‘জুলাই সম্মানী’র আওতায় আনা জরুরি। এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ডিমলায় আন্দোলনে আহত ও ক্ষতিগ্রস্তদের একটি নির্ভুল তালিকা প্রস্তুত করে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা, পুনর্বাসন এবং সার্বিক সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আলোচনা সভায় স্থানীয় সাংবাদিক, ছাত্র-জনতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd