• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় তেলের দাম বৃদ্ধি নিয়ে গ্রাহক-পাম্প মালিকের সংঘর্ষ, আহত ১ গোয়াইনঘাটে রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, এলজিইডি অফিসে তালা রানীগঞ্জ দূরন্ত ক্লাব’-এর ফাউন্ডার কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ডিমলা সীমান্তে মাদক সেবনের সরঞ্জামসহ যুবক আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা বড় পরিচয় আমি মানুষ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ আন্তর্জাতিক শান্তি দিবস: প্রকৃতি রক্ষায় বিনিয়োগও শান্তির বিনিয়োগ নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে

নওগাঁর রাণীনগরে কিশোরী অপহরণ, পুলিশের নীরবতা

Reporter Name / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

 

নওগাঁর রাণীনগর উপজেলার রণসিঙ্গার মোড় এলাকা থেকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি মেয়েটি, পুলিশের পক্ষ থেকেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

 

মেয়েটির বাবা মোঃ শিবলু জানান, গত ১৫ জুন ভোর ৫টা ৩০ মিনিটে তার ভাড়া বাসার সামনে থেকে মেয়েটিকে অপহরণ করা হয়। অভিযোগে তিনি উল্লেখ করেন, আদমদীঘি উপজেলার তারাপুর গ্রামের চারজন মিলে তার মেয়েকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এদের মধ্যে মোঃ নিলয় (১৭) প্রথমে মেয়েকে ডেকে বাইরে নিয়ে আসে, এরপর বাকি তিনজন—নিলয়ের বাবা মোঃ রায়হান, মা মোছাঃ বৃথি এবং দাদা মোঃ আনসার প্রাং মিলে মুখ চেপে ধরে জোরপূর্বক টমটমে তুলে নেয়।

 

ভুক্তভোগী জানান, অভিযুক্ত নিলয় এলাকায় একজন কুখ্যাত বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত। বিষয়টি রাণীনগর থানায় লিখিতভাবে জানানো হলেও পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ শিবলুর।

 

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত কিশোরীকে উদ্ধারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd