• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু স্বজনকে গ্রেপ্তারের’ ভয় দেখিয়ে বিকাশে টাকা দাবি, সতর্ক করলেন সাব-ইন্সপেক্টর রতন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি বুলবুল: বালিয়াডাঙ্গীতে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কমিটি গঠন, নাকি সম্পদের নিয়ন্ত্রণ? ডাকরা স্কুলে সভাপতির চেয়ার ঘিরে দুই পক্ষের টানাপোড়েন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত মাধবপুরের ইউএনও মো. মেহেদী হাসান চুনতী ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) ২৫ আগষ্ট শুরু, বাজেট ৬ কোটি গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭, পলাতক ১ ভান্ডারকোটে গণজোয়ার: চেয়ারম্যান পদে বাশির উদ্দিন আকুঞ্জির পক্ষে জনসমর্থন ডোমারে মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মসূচি ডোমারে ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৯ পিস ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

নজরুল বর্ষ উপলক্ষে জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শেরপুর প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে “নজরুল বর্ষ” উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রস্তুতি হিসেবে শেরপুরে জেলা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। “নজরুল বর্ষ” চলবে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ফরিদা ইয়াসমিন।

সভায় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার জনাব এ.কে.এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি, জেলা কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

সভায় “নজরুল বর্ষ” উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কর্মসূচি আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সমন্বিতভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ও সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে “নজরুল বর্ষ” যথাযথ মর্যাদায় উদযাপনের প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd