• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বামুনিয়ায় নিরাপত্তাহীনতায় সাবেক ছাত্রনেতা রিমন, হামলার আশঙ্কার অভিযোগ কবিতা: ‎লৌহ মানব ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সংবর্ধনা জগন্নাথপুরে প্রয়াত শফিকুল আহমদ ভূইয়ার সকল সম্পত্তির উপর ইনজাকশন জগন্নাথপুরে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষে মামলা-আটক ২ রংপুরে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে দুদকের অভিযান তিন মাসের বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে খিলক্ষেতে পরিচ্ছন্নতাকর্মীদের সড়ক অবরোধ সিলেটের ডিসি আবদুল্লাহ আল মামুনের গোয়াইনঘাট পরিদর্শন সিংগাইরে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার- ৪, দুজনের আদালতে স্বীকারোক্তি

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Reporter Name / ৫১ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের বাসুদেবপুর
গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।

বিকেলে নিজ গ্রামের বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে তাঁকে গার্ড অব অর্নার প্রদান করেন বাংলাদেশ পুলিশের একটি চৌকষ দল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়মিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান পিপিএম।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুজাফফর হোসেনসহ অন্যান্য মুক্তিযোদ্ধাসহ আত্মীয় স্বজন ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd