• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সি ইউ সি’র উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত ​বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদ পুনরায় চালু দেন-দরবারে কাজ হয়নি, রাণীশংকৈলে জনতার চোখে ধরা পড়ল ১০২ বস্তা সরকারি চালসহ গাড়ি বিএনপি নেতার হেফাজতে ১৪৫ ইয়াবা, স্ত্রীর ব্যাগে ১০ লাখ টাকা: রাণীশংকৈলের দম্পতি হরিপুরে গ্রেফতার নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় গ্রেফতার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

নীলফামারী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীনবরণ

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারী সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বর্ণিল আয়োজনে স্বাগত জানানো হয়েছে। ফুল ও রজনীগন্ধার তোড়া দিয়ে প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীকে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে শিক্ষাজীবনে সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, সঠিক শিক্ষা অর্জনের পাশাপাশি মেধা ও প্রতিভার যথাযথ বিকাশ ঘটাতে পারলে নীলফামারীর মতো একটি জেলা থেকেও দেশসেরা কিংবা বিশ্বসেরা পর্যায়ে পৌঁছানো সম্ভব। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সহসভাপতি রুহুল আমিন।
নবীনবরণকে ঘিরে কলেজ ক্যাম্পাসে ছিল আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত থেকে নবীনদের স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd