• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবীকে দণ্ড প্রদান নীলফামারীতে উন্নয়নের গতি বাড়াতে নতুন সমন্বয় কমিটি, সভাপতি জেলা প্রশাসক পাহাড়ে এখন সোনালি উচ্ছ্বাস, জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা মাদক-জুয়ার বিরুদ্ধে চওড়ারহাটে জিরো টলারেন্স ঘোষণা, ৬ ইউনিটে প্রতিরোধ কমিটি গঠন পাঁচবিবির ইউএনও নজরুল বর্ষের প্রতিযোগিতায় শিশুদের নাচ-গান উপভোগ করেন আমি বাঁচতে চাই”: ক্যান্সারে আক্রান্ত আবুল বাশারের আকুতি স্ব-পরিবারে যুক্তরাজ্যে পৌঁছেছেন আজাদ আলী, হিথ্রো বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা সহ মাদক কারবারি ইউনুস গ্রেফতার

নীলফামারীতে উন্নয়নের গতি বাড়াতে নতুন সমন্বয় কমিটি, সভাপতি জেলা প্রশাসক

Reporter Name / ৪০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী প্রতিনিধি:
জেলার উন্নয়ন কার্যক্রমে গতি আনতে এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে নীলফামারী জেলা উন্নয়ন সমন্বয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখার নির্দেশনা অনুযায়ী সরকারি সেবা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতেই এ উদ্যোগ।

পুনর্গঠিত ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি করা হয়েছে নীলফামারীর জেলা প্রশাসককে। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

সদস্য হিসেবে আছেন জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকারের উপপরিচালক, জেলার ৬টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিশেষ সদস্য হিসেবে কমিটিতে আরও রয়েছেন:
ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম,
মিস মনিরা জেসমিন,
অ্যাডভোকেট মো. মামুনুর রশিদ পাটোয়ারী,
অফিস আদেশ অনুযায়ী, কমিটি নিয়মিতভাবে জেলার সকল উন্নয়ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পরিবীক্ষণ ও সমন্বয় করবে।

এর পাশাপাশি কমিটির দায়িত্বের মধ্যে থাকবে:
সময়ে সময়ে উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান প্রকল্পের ভৌত ও আর্থিক অগ্রগতি পর্যালোচনা করে সুপারিশ প্রেরণ
প্রকল্পের প্রভাব মূল্যায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরের কাজের মান যাচাই

জেলা প্রশাসন বলছে, এই কমিটি কার্যকর হলে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো আরও সহজ হবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd