• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক কবিতা: দুর্গা মাতা কি দিলেন? নেত্রকোণার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নতুন গাড়ি হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় সভা বিশ্বম্ভরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা শারদীয় দুর্গোৎসবে বিশ্বনাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য

পূর্বধলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার, সম্প্রীতি রক্ষায় নির্দেশনা

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, পূর্বধলা, নেত্রকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার। গত সোমবার (১৯ অক্টোবর) তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার। এ সময় তিনি পূজামণ্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
দুর্গোৎসব চলাকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপনে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় বিভাগীয় কমিশনারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো, শফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ।
বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান পূর্বধলা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি তরুণ কুমার রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি দীপক রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার ভাদুড়ী, সদস্য গোপাল সরকার ও আরাধন সরকারসহ সংশ্লিষ্ট কমিটির সদস্য, ভক্তবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা।
সংশ্লিষ্টদের মতে, প্রশাসনের এমন পরিদর্শন ও দিকনির্দেশনা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd