• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ কষ্ট – কলমেঃ গোলাম রাশেদ নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ফার্মেসীকে জরিমানা পাবনায় কর্মরত অবস্থায় নিহত ১৩ সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবার পেল ৮ লাখ টাকা করে অনুদান সিংগাইরে স্কুলছাত্রী মারিয়ার মৃত্যুর হত্যা মামলা: ময়নাতদন্তে আত্মহত্যা, জেল খাটলেন শিক্ষক ও সাংবাদিক যুক্তরাজ্যে বিশ্বনাথ ওয়েল ফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ বলিবাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১২ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা কর্মস্থল ছেড়ে মধুপুরে ২৩ শিক্ষক: ছুটির বিধি লঙ্ঘন ও হাজিরায় গরমিল সিংগাইরে কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল ও স্বেচ্ছাচারিতার অভিযোগ, এলাকায় তোলপাড়!

বটিয়াঘাটায় ছাত্রশিবিরের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী 

Reporter Name / ৪১৫ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি খুলনা

খুলনা, বটিয়াঘাটা (জুলাই ২০২৪): বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বটিয়াঘাটা পূর্ব শাখার উদ্যোগে ঝিনাইখালি মাধ্যমিক বিদ্যালয়ে এক ব্যতিক্রমধর্মী আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বটিয়াঘাটা থানা পূর্ব শাখার সভাপতি গালিব উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মুহাম্মাদ উল্লাহ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে যোগ দেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কবির আকুঞ্জী, স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকরা।

প্রদর্শনীতে ১৯৬৯ ও পরবর্তীকালের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট, ভূমিকা, শহীদ আবু সাঈদ , রাশেদ ও অন্যান্য শহীদদের ত্যাগ, এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিভিন্ন বাস্তব চিত্র তুলে ধরা হয়। শিক্ষার্থীদের জন্য প্রদর্শিত ডকুমেন্টারি ছিল অত্যন্ত তথ্যবহুল ও অনুপ্রেরণাদায়ী।

বক্তারা বলেন, “ছাত্র আন্দোলনের ইতিহাস শুধু অতীত নয়, এটি আমাদের ভবিষ্যতের দিকনির্দেশনা দেয়। নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানতে ও আত্মস্থ করতে হবে।”শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিয়ে ইতিহাস সম্পর্কে সচেতনতা লাভ করে এবং তাদের মাঝে দেশের প্রতি দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে আগ্রহ সৃষ্টি হয়।প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের মাঝে মতবিনিময় ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd