• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৪ মাদকসেবীকে কারাদণ্ড, জব্দ সাড়ে সাত বস্তা পলিথিন মুন্সিগঞ্জের আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, নিয়মিত অভিযান চান এলাকাবাসী সিলেটের হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্বনাথে আনন্দ মিছিল শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত: ভূমিসেবা দ্রুত ও হয়রানিমুক্ত করার নির্দেশ নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা অনুষ্ঠিত রাণীশংকৈলে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে ৫ লাখ টাকা দাবি হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশে পুলিশ সুপার জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ​পূর্বধলা সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা

বিদায়ী খুলনা জেলা পুলিশ সুপার মোঃ তাজুল ইসলাম বিপিএম-সেবার সঙ্গে সিইসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

খুলনা প্রতিনিধি:
খুলনা জেলার বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ তাজুল ইসলাম, বিপিএম-সেবা মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি) পরিবারের সদস্যরা।

সি ইউ সি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি, প্রচার সম্পাদক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস, সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ এবং সহকারী শিক্ষকবৃন্দ নাজমা বেগম, সুখী আক্তার, রেজওয়ান, পবন রায়, মোহাম্মদ শাহিন ও রাইসা।

সাক্ষাৎকালে সি ইউ সি পরিবারের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ তাজুল ইসলাম বিপিএম-সেবা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়। এ সময় তাঁর হাতে সি ইউ সি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

সি ইউ সি পরিবারের সদস্যরা তাঁর কর্মময় জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান। খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবায় তাঁর অবদানের জন্য সি ইউ সি পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে সি ইউ সি স্কুলের শিক্ষা কার্যক্রম এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সংগঠনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

“চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে”—এই প্রত্যয়কে সামনে রেখে সি ইউ সি ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd