• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা

বিরাট মাধ্যমিক বিদ্যালয়ে খেলোয়াড়দের মাঝে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name / ১৪৮ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিরাট মাধ্যমিক বিদ্যালয়ে খেলোয়াড়দের মাঝে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন United People’s Bangladesh (UP Bangladesh) এর খুলনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ আয়াতুল্লাহ সুলতান খান।গতকাল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চারদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের হাতে সামগ্রীগুলো তুলে দেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন—
“শিক্ষার পাশাপাশি খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। খেলাধুলা মন-মানসিকতা বিকশিত করে, সুন্দর স্বাস্থ্য গঠনে সহায়ক হয়। কিন্তু আজকের প্রজন্ম খেলাধুলা থেকে দূরে সরে গিয়ে নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের সুপথে ফিরিয়ে আনতে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজন জরুরি।” তিনি আরও জানান, খেলাধুলার উন্নয়নে আপ বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে ধারাবাহিকভাবে সহযোগিতা করা হবে এবং ভবিষ্যতেও খেলোয়াড়দের পাশে থেকে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহের আশ্বাস দেন।
তাঁর আহ্বান “পড়াশোনার পাশাপাশি খেলাধুলার অভ্যাস গড়ে তুলুন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd